সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

সাড়ে ৫ কেজি সোনাসহ শাহজালালে দুই চীনা নাগরিক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এসময় দুই চীনা নাগরিককে আটক করা হয়। 

গণমাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আটককৃত ওই দুই চীনা নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। আটক করা ৪৬ পিস বা সাড়ে পাঁচ কেজি সোনার বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

জানা গেছে, দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড ৫০১ ফ্লাইটে বৃহস্পতিবার (২৩শে মে) সকাল ৬টা ৫০ মিনিটে তারা ঢাকায় নামেন। পরে দুই যাত্রীকে আটক করা হয়।

আরো পড়ুন: আলোচিত শাহীনকে নিয়ে যা বললেন তার ভাই

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন গণমাধ্যমকে জানান, ওই দুই যাত্রীকে তল্লাশি করা হলে তাদের কাঁধব্যাগে ৩টি চার্জার লাইট পাওয়া যায়। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভেঙে ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা সোনার ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। জব্দ করা সোনার বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হচ্ছে।

এইচআ/  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনা চোরাচালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250