ছবি: সংগৃহীত
সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চাওয়ায় খুলনা জেলা শাখার অধীনস্থ পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। গতকাল শনিবার (৬ই সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কোনরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার অধীনস্থ পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।
এই বহিস্কাদেশের পর ডাকসুর প্রার্থী শেখ তানভীর বারী হামিম এক ফেসবুক পোস্টে বলেন, 'ডাকসু ঢাবি শিক্ষার্থীদের অধিকার। কোন অতিউৎসাহী নেতাকর্মী আবেগপ্রবণ হয়ে আমাদের জন্য প্লিজ ভোট চায়েন না। আমরা আপনাদের আবেগ-অনুভূতিকে শ্রদ্ধা জানাই। কিন্তু এ ধরনের কাজ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।'
জে.এস/
খবরটি শেয়ার করুন