সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

কাঁচাগোল্লার পর রসুন ও শাঁখার জিআই স্বীকৃতি চায় নাটোর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের এক-তৃতীয়াংশ রসুন উৎপাদন হয় নাটোরে। জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উৎপাদিত হয় এ ফসল। তাই রসুনকে নাটোরের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি চেয়ে আবেদন করেছে জেলা প্রশাসন।

রসুন উৎপাদনকারী শীর্ষ জেলা হিসেবে নাটোরকে ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে এ আবেদন করা হয়েছে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে (ডিপিডিটি) প্রেরণের অপেক্ষায় রয়েছে নাটোরের বাগাতিপাড়ার ঐতিহ্যবাহী শাঁখাশিল্পের জিআই আবেদন।

আজ মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

নাটোরের জেলা প্রশাসক বলেন, ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ নাটোর জেলাকে দেশ ও বিশ্বের পর্যটকদের কাছে পর্যটনবান্ধব জেলা হিসেবে পরিচিতি প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শহরের ভেতর দিয়ে প্রবাহিত নারদ নদ সংস্কার, উত্তরা গণভবনের দিঘির সংস্কারসহ চলনবিল ও হালতিবিলকে আরও পর্যটনসমৃদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা প্রশাসক জানান, কৃষিতে ব্র্যান্ডিযোগ্য রসুনের জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসন ইতিমধ্যে আবেদন করেছে। আরও আবেদনের অপেক্ষায় রয়েছে বাগাতিপাড়ার জামনগরের ঐতিহ্যবাহী শাঁখাশিল্প। পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা বেগম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সচিব শামীম ভূঁইয়াসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

প্রসঙ্গত, দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে ২০২৩ সালের ৩১শে মার্চ স্বীকৃতি পায় নাটোরের কাঁচাগোল্লা। দ্বিতীয় কোনো পণ্য হিসেবে রসুনের আবেদন করা হলো।

রসুন কাঁচাগোল্লা নাটোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250