সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ইসিতে ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে এনসিপি নেতা এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন। তিনি বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত করারও আবেদন করেছেন।

আজ রোববার (১৫ই ফেব্রুয়ারি) তার পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দিয়েছেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১টি পয়েন্টে ১২টি ভোটকেন্দ্রে অনিয়মের তথ্য ও প্রমাণ সংযুক্ত করেছেন।

এনসিপির এই নেতার অভিযোগ, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস দলীয় নেতা, কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট কারচুপি, অযাচিত প্রভাব বিস্তার, ফলাফল প্রকাশে বিলম্ব এবং চূড়ান্ত গণনায় বাতিল ব্যালট অন্তর্ভুক্ত করার কাজে জড়িত ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বেশ কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার পরে অনিয়মের সঙ্গে জড়ান, যার ফলে তার পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনকে এসব অভিযোগ তদন্ত করে বিদ্যমান আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250