রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

লাউয়ের কোফতা কারির মজাদার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে জনপ্রিয় সবজির অন্যতম লাউ, যেটি এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজি ঝোল, নিরামিষ, ভাজি, ভর্তা কিংবা সালাদ হিসেবে খাওয়া যায়। তবে চাইলে গরম ভাতের সাথে লাউয়ের কোফতা কারি খেতে পারেন। এটি খেতে খুবই মজাদার। রইলো রেসিপি-

উপকরণ: কচি লাউ ১টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া দেড় চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, বেসন পৌনে ১ কাপ (লাউয়ের ওপর নির্ভর করবে), তেল ১ কাপ, তেজপাতা ২টা, পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৪/৫টা, চিনি আধা চা-চামচ, পানি পরিমাণমতো, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ।

আরো পড়ুন : তেলাপোকার দুধ নাকি সুপারফুড? যা বলছে গবেষণা

প্রণালি: লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে সেটার পুরোটা গ্রেটারে গ্রেট করে নিন। এরপর এর সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি, অল্প হলুদগুঁড়া, জিরার গুঁড়া, আদাবাটা ও লবণ দিয়ে ভালো করে চটকে নিন। এর সঙ্গে প্রয়োজনমতো বেসন মিশিয়ে মণ্ড তৈরি করে নিন। ছোট ছোট বলের আকারে গড়ে নিন, খেয়াল রাখুন যেন ভেঙে না যায়। এরপর কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে লাউয়ের কোফতাগুলো লালচে করে ভেজে নিন। সেই ভাজা তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দিন। তাতে পেঁয়াজবাটা, বাকি হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, রসুনবাটা, গরম মসলার গুঁড়া, টমেটো সস, আস্ত কাঁচা মরিচ, চিনি ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে দিন। ফুটে উঠলে তাতে লাউয়ের কোফতাগুলো দিয়ে রান্না করতে হবে। ঝোল মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে

লাউয়ের কোফতা কারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250