মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

পায়ে হেঁটে হজে বের হওয়া আলিফ এখন ইরানে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত বছরের ৮ই জানুয়ারি পবিত্র হজ করতে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে রওনা দেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব নামে এক যুবক। বর্তমানে ১৯০ দিনে ইরানের একটি মরুভূমির পথ ধরে হাঁটছেন এই যুবক।

আলিফ মাহমুদ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। প্রায় ৮ হাজার কিলোমিটার পায়ে হেঁটে চলতি বছরে বড় হজ করার কথা রয়েছে তার।

আলিফ মাহমুদ গণমাধ্যমকে জানায়, বাড়ি থেকে বের হয়ে ঢাকা যশোরের পথ ধরে বেনাপোল সীমান্ত পার হয়ে ৬৭ দিনে ভারতের ৭টি রাজ্য হেঁটে ভারতের ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে যান। পাকিস্তানে ৪৪ দিন হেঁটে করাচি লাহোর, পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত পার হয়ে ইরান প্রবেশ করেন আলিফ মাহমুদ। বর্তমানে ৭ দিন ধরে ইরানের একটি মরুভূমির পথ হেঁটে ইরাকের দিকে রওনা দিয়েছেন আলিফ।

ইরানের একটি মরুভূমি থেকে আলিফ মাহমুদ বলেন, আমি ভ্রমণপিপাসু মানুষ। আমি যখন পুরো বাংলাদেশ ভ্রমণ করি তখন আমার বিশ্ব ভ্রমণের ইচ্ছে হয়। আমি যেহেতু মুসলিম তাই আমার প্রথম সফর মক্কা মদিনায় করার ইচ্ছে থেকে এ বের হওয়া। যাতে আমি পুরো বিশ্বকে একটি ম্যাসেজ দিতে পারি।

দীর্ঘ এ সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে আলিফ মাহমুদ জানায়, দীর্ঘ এ সফরে অনেক অভিজ্ঞতা হয়েছে। নানা দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে। অনেক মানুষ আমার সাথে হেঁটে আমাকে এগিয়ে দিতে সাহায্য করেছেন। হাঁটতে গিয়ে আমি ছিনতাইয়ের কবলেও পড়েছি। ইমিগ্রেশনে অনেক ঝামেলাও হয়েছে। অনেক সময় ইমিগ্রেশন বন্ধ হয়ে গেলেও আমার জন্য স্পেশাল ইমিগ্রেশন চালু করে আমাকে সীমান্ত পার হতে সহযোগিতা করেছেন। আমি আমার বাংলাদেশকে বিশ্বে পরিচিত করাতে আমার দেশের পতাকা উড়িয়েছি বিভিন্ন দেশে। চলতি পথে অনেক মুসলিম ভাই আমাকে নানা সময়ে আপ্যায়ন করিয়েছেন, রাতে ঘুমানোর জায়গা দিয়েছেন। এ সফরে আমার ওপর আল্লাহর পূর্ণ রহমত আছে।

আরও পড়ুন: দীর্ঘ ২৬ বছর পর শীতকালে রোজা পালন করবে সৌদি

আলিফ আরও জানান, মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খরচ বহন করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। আমার এ যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা চাই।

উল্লেখ্য, হজে পৌঁছাতে আলিফকে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত পাড়ি দিতে হবে। তার এই সফরের দূরত্ব ৭ হাজার ৮ শ’ ১০ কিলোমিটার কিংবা আরো একটু বেশি।

আলিফের আগেও পায়ে হেঁটে হজ পালনের রেকর্ড আছে ভারতীয় যুবক শিহাব চত্তুরের। ৩৭০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে শিহাব পবিত্র মক্কায় পৌঁছান এবং এ বছর হজ আদায় করেন। তিনিও বেশ কয়েকটি দেশ মাড়িয়ে মক্কায় পৌঁছেছিলেন।

এসকে/ 

মক্কা পায়ে হেঁটে হজে আলিফ মাহমুদ আদিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250