সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নারীদের আর্থিক প্রণোদনা পেল ১৪ হাজার পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ‘লাড়কি বেহেন যোজনা’ নামে একটি প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। তবে এই প্রকল্পে ব্যাপক জালিয়াতির তথ্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের অধীনে নারীদের পরিবর্তে প্রায় ১৪ হাজারের বেশি পুরুষ প্রতারণামূলকভাবে এই আর্থিক প্রণোদনা নিয়েছেন। এতে রাজ্যের কোষাগারের প্রায় ১ হাজার ৬৪০ কোটি রুপির ক্ষতি হয়েছে।

গত বছর চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল, বার্ষিক ২ দশমিক ৫ লাখ টাকার কম আয়ের পরিবারের ২১ থেকে ৬৫ বছর বয়সী নারীদের মাসিক ১ হাজার ৫০০ রুপি আর্থিক প্রণোদনা দেওয়া। ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এটি চালু করা হয়েছিল। এটি বিজেপি নেতৃত্বাধীন শিবসেনা ও এনসিপির অংশীদারত্বে গঠিত ‘মহাযুতি’ জোটের জন্য ভোটার আকর্ষণের একটি প্রধান হাতিয়ার ছিল।

কিন্তু এক বছর পর মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ (ডব্লিউসিডি) কর্তৃক পরিচালিত একটি নিরীক্ষায় বেরিয়ে এসেছে, অনলাইনে নিবন্ধনব্যবস্থায় কারসাজি করে ১৪ হাজার ২৯৮ জন পুরুষ নিজেদের নারী সুবিধাভোগী হিসেবে নিবন্ধন করেছেন! এর ফলে নারীদের পরিবর্তে এই পুরুষদের কাছে গত এক বছরের ২১ দশমিক ৪৪ কোটি রুপি বিতরণ করা হয়েছে। প্রকল্প উদ্বোধনের প্রায় ১০ মাস পর বিষয়টি সামনে এসেছে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, লাড়কি বেহেন যোজনা গরিব নারীদের সাহায্য করার জন্য চালু করা হয়েছিল। পুরুষদের এর সুবিধাভোগী হওয়ার কোনো কারণ নেই। আমরা তাদের দেওয়া টাকা পুনরুদ্ধার করব। যদি তারা সহযোগিতা না করে, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জে.এস/

ভারত ভারতীয় নারী নারীদের আর্থিক প্রণোদনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250