সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস

পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি সেই যুগল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতেন তারা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।

আজ সোমবার (২০শে অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত। তিনি বলেন, গতকাল বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারীর বাড়ি মানিকগঞ্জ এবং পুরুষের বাড়ি চট্টগ্রামে।

সিআইডির সাইবার অপরাধ দমন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই যুগল বাংলাদেশে বসে বিদেশি সার্ভারে ভিডিও আপলোড করতেন। এসব ভিডিও বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটে প্রকাশিত হয়ে লাখ লাখবার দেখা হয়। সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে পর্নোগ্রাফি ডেটাবেইসে তাদের নাম ও অবস্থান শনাক্ত হওয়ার পরই বিষয়টি সিআইডির নজরে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কয়েক বছর ধরে বিদেশি দর্শকদের জন্য ভিডিও তৈরি করতেন। এসব কনটেন্ট বিক্রি করে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। আয়ের বেশির ভাগ অংশ পাঠানো হতো বিদেশি ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে।

সিআইডির এক কর্মকর্তা জানান, অভিযানের সময় তাদের বাসা থেকে একাধিক মোবাইল ফোন, ক্যামেরা, লাইটিং সেটআপ, মেমোরি কার্ড ও বিদেশি ওয়েবসাইটে প্রবেশের লগইন তথ্য জব্দ করা হয়েছে।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মানিলন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় সিআইডি।

উল্লেখ্য, ডিসেন্ট নামে একটি বাংলাদেশি নিউজ পোর্টালে এই যুগলকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই তাদের নিয়ে সারাদেশে আলোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর হয়।

জে.এস/

পর্নো তারকা যুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250