রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

জলদস্যুর কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আরব সাগরে সোমালি জলদস্যুদের ছিনতাই করা একটি ইরানি মাছ ধরার জাহাজ থেকে ২৩ পাকিস্তানি মৎসজীবীকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। 

১২ ঘণ্টারও বেশি সময় ধরে ‘তীব্র অপারেশন’ শেষে শুক্রবার (২৯শে মার্চ) তাদের উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর এক মুখাপাত্র। এক্সপোস্টে তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ইরানি মাছধরা জাহাজ আল কামবার থেকে ২৩ জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌ সেনারা। সাগরের যে এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে, সেখান থেকে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের দূরত্ব ৯০ নটিক্যাল মাইল।

আরব সাগরে সোমালি ও আফ্রিকান জলদস্যুদের তৎপরতা ঠেকাতে ‘আইএনএস সুমেধা’ এবং ‘আইএনএস ত্রিশূল’ নামে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ নিয়মিত টহল দেয়। জলদস্যুতা ঠেকানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকল্প’।

ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্য পাওয়ার পর শুক্রবার সকাল থেকে আল কামবার নামের জাহাজটির পিছু নেয় আইএনএস সুমেধা। পরে আইএনএস ত্রিশূলও এতে যোগ দেয়।

আরও পড়ুন: দাড়ি রাখার নিষেধাজ্ঞা তুলে নিলো ব্রিটিশ সেনাবাহিনী

আল কামবার জাহাজটি থেকে ২৩ জন পাকিস্তানিকে উদ্ধারের পাশাপাশি ৯ জন সোমালি জলদস্যুকে গ্রেফতারও করেছে ভারতীয় নৌ সেনারা। তাদের সবাইকে প্রথমে ভারতে আনা হবে বলে জানা গেছে।

ভারত মহাসাগর ও তার সঙ্গে সম্পর্কিত আরব সাগর ও লোহিত সাগরে গত কয়েক বছর ধরে সোমালি জলদস্যুদের তৎপরতা বাড়তে থাকায় এই তিন সাগরে নিয়মিত টহল দিচ্ছে ভারতের নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ। জলদস্যুতা ঠেকানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকল্প’।

সম্প্রতি ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ভারত মহাসাগর ও এই মহাসগারের সঙ্গে সংলগ্ন সাগরগুলোতে জলদস্যুতে ঠেকাতে ‘অপারেশন সংকল্প’ অব্যাহত রাখবে নৌবাহিনী।

সূত্র: নিউজ ১৮, ডেইলি স্টার

এসকে/ আই. কে. জে/

ভারতীয় নৌবাহিনী পাকিস্তানিকে উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250