মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

দেশের মানুষ এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠায়: জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘গোটা দেশের মানুষ এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি একটি দলের প্রধান নন শুধু, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিরোধী দলের নেত্রী ছিলেন। তিনি একার্থে বাংলাদেশে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।’ 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘যখন তিনি সরকারে ছিলেন তার সমালোচনা ছিল না এমন কথা বলা যাবে না। তার শাসনামলে সরকারের দুর্বলতা ছিল না সেটা বলা যাবে না। কিন্তু সামগ্রিক বিবেচনায় এবং তার যারা প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের তুলনায় তিনি অনেক অনেক দূর এগিয়ে।’ 

জিল্লুর বলেন, ‘স্বল্পভাষী মানুষটি যখন যেখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, যে অবস্থায় দাঁড়িয়েছেন কোনোদিন পরাজিত হননি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি নির্বাচন করেছেন। এমন না যে কোনো বিশেষ এলাকায় তিনি নির্বাচন করেছেন, সেই এলাকা থেকে তিনি বিজয়ী হয়েছেন। তিনি বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন করেছেন, সব সময় বিজয়ী হয়েছেন।’ 

জিল্লুর রহমান আরো বলেন, ‘অসুস্থ ও সংকটাপন্ন তার অবস্থা। মানুষ তার আরোগ্য কামনা করছে, দেশে-দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে। তারেক রহমান এক ফেসবুক বার্তায় তার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দেশি-বিদেশি, গোটা দেশের মানুষ, কূটনীতিেকরা, বিভিন্ন দেশের সরকার প্রধানেরা যেভাবে তাদের উদ্বেগ-উৎকণ্ঠা-সহানুভূতি প্রকাশ করছেন খালেদা জিয়ার আরোগ্যের জন্যে, তিনি সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে।’

জিল্লুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250