বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

রাস্তায় থালা হাতে ভিক্ষা করছেন মাহি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ আমাকে ভিক্ষা দে মানবতা, আর কিছু চাই না আমি। পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে—এমন একটি ক্যাপশন লিখে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। 

সেই ছবিতে দেখা যায় একেবারে সাদা পুরনো শাড়ি গায়ে মাহির। এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। চোখে তার রাজ্যের ক্লান্তি। কিন্তু হঠাৎ কেন এমন রূপে মাহি। 

নো মেকআপ লুকে ক্যামেরার সামনে হাজির হয়ে ট্রলের মুখে পড়তে দেখা গেছে এই নায়িকাকে। এবার তিনি থালা হাতে নামলেন রাস্তায়।

খোঁজ নিয়ে জানা গেল, একটি নাটকের শুটিং করতে গিয়ে এমন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘ফকির থেকে কোটিপতি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে।

আরো পড়ুন: ৭৩ বছরের ইতিহাস ভেঙে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

এ বিষয়ে মাহি বলেন, এটা আসলে ঈদের একটি নাটক। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। নানা চরিত্র ও গেটআপ নিতেও আমার ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে। এখানে আসলে গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। আসলে এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি।

সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। একটি রিয়ালিটি শো’র মাধ্যমে ২০১৪ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। 

এসি/ আই. কে. জে/


মাহি থালা হাতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250