রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের সময় আহত সব মার্কিন সেনার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার (৪ঠা জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, অভিযানে আহত সেনাদের আঘাত ছিল ‘হালকা’ এবং আহত সবাই ‘স্থিতিশীল ও ভালো অবস্থায়’ আছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। সেনার সংখ্যাও উল্লেখ করেননি।

এর আগে শনিবার সিএনএন ওয়াকিবহাল একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ভেনেজুয়েলায় অভিযানের সময় কিছু সেনা আহত হন, তবে তা প্রাণঘাতী নয়।

এদিকে আল জাজিরা জানায়, ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেছেন, মার্কিন অভিযানে নিকোলা মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে পাদ্রিনো এ কথা বলেন। তবে কতজন নিহত হয়েছেন, সে কথা উল্লেখ করেননি তিনি।

যুক্তরাষ্ট্র গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এরপর ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।

জে.এস/

মার্কিন সেনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250