রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ

বাংলাদেশ-ভারতের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে স্টার্টআপ: ভারতের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘স্টার্টআপ কানেক্ট’ প্ল্যাটফর্ম ভবিষ্যৎমুখী সহযোগিতার শক্তির ওপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন আখ্যান তৈরি করবে।

সোমবার (২৯শে সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘স্টার্টআপ কানেক্ট’ শীর্ষক এক নেটওয়ার্কিং সেশনে এই আশাবাদ ব্যক্ত করেন প্রণয় ভার্মা। অনুষ্ঠানে বাংলাদেশের ৩০টির বেশি শীর্ষস্থানীয় স্টার্টআপের প্রতিষ্ঠাতা ও ইকোসিস্টেমের নেতৃস্থানীয় ব্যক্তিরা একটি নেটওয়ার্কিং সেশনে একত্র হন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘স্টার্টআপ কানেক্ট’ বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ খাতে প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে এবং সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে। দুই দেশের স্টার্টআপ উদ্যোগ প্রযুক্তি ও উদ্যোক্তাবৃত্তিকে কাজে লাগিয়ে আন্তসীমান্ত সহযোগিতা গড়ে তুলতে পারে এবং ভবিষ্যৎমুখী অংশীদারত্বের মাধ্যমে যৌথ প্রবৃদ্ধির গতি বাড়াতে পারে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, স্টার্টআপের বিভিন্ন উদ্যোগ কেবল উদ্ভাবন ও যুবশক্তির প্রতিফলন নয় বরং কর্মসংস্থান সৃষ্টি ও সমাধান দেওয়ার পাশাপাশি নতুন ধারণা ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করার সেতুবন্ধ হিসেবেও কাজ করে।

জে.এস/

প্রণয় ভার্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250