বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ক্লিন ইমেজ তথা পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিএনপির সদস্য হতে কোন বাধা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৮ই মে) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরতা, লুটপাট, মানব পাচার, অর্থ পাচার পছন্দ করতেন না। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক-শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের আদর্শে বিশ্বাসী কী-না, এটাই হলো প্রশ্ন।’

রিজভী জানান, আগামী ১৫ই মে থেকে ১৫ই জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব।’ 

তিনি আরও বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এ দলের সদস্য হবেন—এটাই আমরা প্রত্যাশা করি। কেননা, এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই বলে অনেকেই এগিয়ে আসবে।’

এ ছাড়া বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে একটি করে উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান বিএনপির সিরিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরএইচ/









বিএনপি আওয়ামী লীগ রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250