সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

পঙ্কজ উদাস ছিলেন অমায়িক, নিরহংকার: রুনা লায়লা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

৭২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।

তিনি বললেন, অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গায়ক পঙ্কজ উদাস। অবিস্মরণীয় কণ্ঠের অধিকারী একজন শিল্পী। এত ট্যালেন্টেড গজলশিল্পী চলে গেলেন, আমাদের বড় ক্ষতি হয়ে গেল। খবরটি শুনে বিশ্বাসই করতে পারছিলাম না।

তাঁর আবেগপূর্ণ গায়কি শোনামাত্রই শ্রোতার অন্তর জুড়িয়ে যেত। এ গুণীর গাওয়া ‘কত স্বপ্ন দেখিছি’, ‘তোমার চোখেতে ধরা পড়ে গেছে’সহ অসংখ্য বাংলা গান এখনও শ্রোতাদের মুখে ফেরে। তিনি যে কাজগুলো রেখে গেছেন, তা সারাজীবন থাকবে।’

স্মৃতিচারণ করে রুনা লায়লা বলেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে এ রকম নক্ষত্র খুবই কম। একবার ঢাকায় এসেছিলেন গুণী এই শিল্পী। ইন্ডিয়ান হাইকমিশনারের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল তার ঢাকা আসার উপলক্ষে। আমাকে ফোন করা হলো। ফোনের অপর প্রান্ত থেকে বলা হলো, পঙ্কজ উদাস আমার সঙ্গে দেখা করতে চান। এমন আমন্ত্রণ পেয়ে ছুটে গেলাম সেখানে। অনেক কথা হয়েছে। নানা সুরের গান শুনলাম। আনন্দ আড্ডায় কেটেছিল কিছু সময়। বললেন আমার গানের দারুণ ভক্ত তিনি। পঙ্কজ উদাসের সঙ্গে আমার যে খুব সখ্য ছিল তা কিন্তু নয়। নানা অনুষ্ঠানে দেখা হয়েছে। কিন্তু বেশি কথাবার্তা হয়নি। তাঁর সঙ্গে যতটুকু মিশেছি তাতে বুঝেছি, অসাধারণ একজন মানুষ তিনি।’ 

আরো পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

কিংবদন্তি এই শিল্পীর কথায়, ‘পঙ্কজ উদাস ছিলেন অমায়িক, নিরহংকার। হাসতে হাসতে কথা বলতেন। কোনো দিন তাঁকে গোমড়া মুখে দেখিনি। সেই দিনের কথা এখনও মনে পড়ে। পঙ্কজ উদাস এমন একটি নাম সংগীতজগতে, যে নামের সঙ্গে একটি অধ্যায় জড়িত। গজলকে একটা ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়ে গেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে সেই অধ্যায়ের সমাপ্তি হলো। আমাদের গানের গুণীরা একের পর এক চলে যাচ্ছেন। পঙ্কজ উদাসও চলে গেলেন। সৃষ্টিকর্তা তাঁকে পরপারে শান্তিতে রাখুন– এ দোয়াই চাইছি।’

এসি/ আই. কে. জে/ 


‘পঙ্কজ উদাস রুনা লায়লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250