সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ট্রাম্পের শুল্কের যে প্রভাব সুইস ঘড়িতে...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাধারণত চীন ও ভারতের মতো দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হলেও উন্নত দেশ হিসেবে সুইজারল্যান্ডের ওপর তার প্রভাব নিয়ে আলোচনা হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই শুল্কযুদ্ধে সুইজারল্যান্ডের ক্ষতিও কম হচ্ছে না।

সুইজারল্যান্ডের পণ্যে ৩৯ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ককে ‘সুইজারল্যান্ডের জন্য ভয়াবহ’ বলে অভিহিত করেছেন সুইস বিলাসবহুল ঘড়ি কোম্পানি ব্রাইটলিংয়ের প্রধান নির্বাহী জর্জ কের্ন। এই শুল্কের জেরে সুইস ঘড়ির দাম বেড়েছে। স্বাভাবিকভাবেই কমে গেছে বিক্রি। খবর সিএনবিসির।

কের্ন বলেন, ‘এটা ছিল ভয়ংকর খবর—৩৯ শতাংশ শুল্ক প্রকৃত অর্থেই বিপর্যয়কর।’ তিনি আরও বলেন, ‘সুইস রাজনীতিকেরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তারা বুঝতেই পারেননি, ট্রাম্প প্রশাসনের ব্যবসাবান্ধব কর্মকর্তাদের সঙ্গে কীভাবে দর–কষাকষি করতে হয়।'

শুল্কের প্রভাব সামলাতে ব্রাইটলিং বিশ্বব্যাপী ঘড়ির দাম গড়ে ৪ শতাংশ বাড়িয়েছে। ফলে এসব ঘড়ির গড় মূল্য ৪ হাজার ৩০০ ডলার থেকে ৭ হাজার ২০০ ডলারে দাঁড়িয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে হোয়াইট হাউস সুইস পণ্যের ওপর ৩৯ শতাংশ শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডের বড় বাণিজ্য–উদ্বৃত্ত আছে, যথারীতি এই কারণ দেখিয়ে শুল্ক আরোপ করা হয়। সুইস সরকার অবশ্য পাল্টা শুল্ক আরোপ না করে আলোচনার পথ বেছে নেয়। তবে এখন পর্যন্ত চুক্তি হয়নি।

ট্রাম্পের এ ঘোষণার পর ২০২৪ সালের আগস্ট মাসে সুইস ঘড়ির রপ্তানি আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ কমে গেছে। ফেডারেশন অব দ্য সুইস ওয়াচমেকিং ইন্ডাস্ট্রি এ তথ্য জানিয়েছে। ব্যাংক বারক্লেসের প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসেও রপ্তানি ৩ দশমিক ১ শতাংশ কমেছে।

সাধারণত সুইস ঘড়ির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। সেখানেই যেহেতু শুল্ক আরোপিত হয়েছে, সেহেতু রপ্তানিও কমেছে মূলত সেখানে। এপ্রিল ও জুলাই মাসে সম্ভাব্য শুল্ক ঘোষণার আশঙ্কায় রপ্তানি কিছুটা বেড়ে গেলেও আগস্টে তা ৫৬ শতাংশ কমে যায়। দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ও জাপানে রপ্তানি বেশি ছিল।

জে.এস/

সুইস ঘড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250