বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ট্রল নিয়ে মাথাব্যথা নেই মালাইকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মডেল কিংবা আইটেম গার্ল হিসেবে। বয়স পঞ্চাশের গোড়ায় এসে দর্শকদের মন জয় করে নিচ্ছেন মধ্যবয়সী মডেল। তার রূপের প্রশংসা যেন ছড়িয়েছে সর্বত্রই। পাশাপাশি কটাক্ষ বা ট্রলের মুখেও পড়েন তিনি। যার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার বিষয় তার হাঁটার ভঙ্গিতে। 

একবার স্ট্যান্ডআপ কমেডিয়ান শো-এ সকলের নজর কেড়েছিলেন মালাইকা আরোরা। সেখানে নিজেকে নিয়ে হওয়া প্রতিটা ট্রল নিয়ে কথা বলেন অভিনেত্রী।

আরো পড়ুন: গায়ে হলুদে রাধিকা সেজেছিলেন বাঙালির হাতে তাজা ফুলের স্নিগ্ধতায়

এদিকে নেটিজেনরা মজা করে বলেন, মালাইকার হাঁটার স্টাইল নাকী হাঁসের মত। সে জন্য 'ডাক ওয়াক গার্ল' এর তকমা পেয়েছিলেন অভিনেত্রী। অবশ্য এ নিয়ে কোনো মাথাব্যথা নেই মালাইকার। একেবারে একটুর জন্যেও খারাপ লাগা কাজ করে না তার। 

এ বিষয়ে একবার তিনি গর্ব করে বলেছিলেন, ‘আমি হাঁসের মতো হাঁটি। আমার নিতম্ব যদি সুঠাম হয়ে থাকে, এবং তা যদি এক বুফে টেবিলের মতো হয়ে থাকে, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি। তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা সবার মতোই হাঁটতেই পারি। আমি এসবের তোয়াক্কাই করি না।’

দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছেন মালাইকা। ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে নিজের ছবি নিয়মিত ভাগাভাগি করেন তিনি। তার প্রকাশ করা প্রতিটা মুহূর্তের পোস্ট নেট দুনিয়ায় ঝড়ের গতিতে জায়গা করে নেয়। সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে নতুন করে আলোচনায় তিনি।

এসি/  আই.কে.জে/

মালাইকা ট্রল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250