বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ

ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো সিয়াম সাধনের মাধ্যমে রমজান মাস পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। দেখতে দেখতেই চলে গেছে ১৩টি রোজা। আজ বুধবার (৪ঠা মার্চ) ১৪তম রোজা পালন করছেন মুসলিমরা। ইতিমধ্যে ঈদের ছুটি পাঁচ দিন নির্ধারিত হলেও তা বৃদ্ধি নিয়ে চলছে আলোচনা।

ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ই মার্চ) ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ছুটি বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১শে মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসাব ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।

সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১শে মার্চ ঈদুল ফিতর হলে সেদিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ১৯ ও ২০শে মার্চ ঈদের আগে এবং ঈদের পরে ২২ ও ২৩শে মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।ফলে ১৯শে মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন করে দুদিন ছুটি বাড়ানো হতে পারে।

ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারবেন, এতে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। কত দিন ছুটি বাড়ানো হতে পারে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

গত বছর ঈদে ছুটি বেশি থাকায় ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ও স্বস্থিদায়ক ছিল। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর বিষয়ে বিবেচনা করবে সরকার।

জে.এস/

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250