শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যেভাবে যুদ্ধবিরতি হলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতার সরকারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতেও উভয় পক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর এসেছে। তবে কোনো সরকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনীতিকের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কাতারে আমেরিকার ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের কাছে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার অনুরোধ করেছিলেন।

কূটনীতিক আরও জানান, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল-থানি গতকাল সোমবার (২৩শে জুন)  ইরানের সম্মতি আদায় করেন, যা পরবর্তীতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকে জানান।

তবে ইসরায়েল বা ইরান সরকার কেউই এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে তাদের সম্মতির বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কাতার ইরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করে যুদ্ধবিরতিতে সহায়তা করেছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল এ শর্তে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যে, ইরান তাদের দেশে হামলা বন্ধ করবে। সূত্র আরও জানায়, ইরান এ শর্তে সম্মত হয়েছে।

গতকাল রাতেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় বলেন, যে ইরানের ওপর সেই ‘নিখুঁত আঘাতই’ সবাইকে একত্রিত করেছে এবং চুক্তিটি সম্পন্ন করতে সাহায্য করেছে। তিনি আরও দাবি করেন, ইসরায়েল এবং ইরান উভয়ই একই সময়ে তার কাছে শান্তির জন্য এসেছিল।

ইরান অবশ্য এটিকে এভাবে দেখছে না। তাদের একজন সংবাদ উপস্থাপক বলেছেন, কাতারের আমেরিকার ঘাঁটিতে হামলার পর ট্রাম্প ভিক্ষুকের মতো ফোনকল করেছিলেন।

ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250