বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদেশি নম্বর থেকে ফোন করে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিথুন ঢালি নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার (৩রা অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

এর আগে দুপুরে বিদেশি নম্বর থেকে ওসির মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ২৮শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মিঠুন ঢালি জাজিরা থানার নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯শে সেপ্টেম্বর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিলের নামে থানা এলাকায় গোপন মহড়া চালান।

এ সময় পুলিশের অভিযানের মুখে মিঠুন ঢালি ও তার অনুসারীরা কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। পরবর্তী সময়ে সার্কেল এএসপি নড়িয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং পরে কৌশলে পালিয়ে যান তারা।

এ ঘটনার পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মিঠুন ঢালিকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি করা হয়। এই মামলার জেরে আজ দুপুরে একটি বিদেশি নম্বর থেকে তিনি জাজিরা থানার ওসি ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ছাড়া মিঠুন ঢালি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যসংবলিত পোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জানতে চাইলে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

শরীয়তপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250