সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

সকালে ঢাকায় ঝুম বৃষ্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে আষাঢ়ের শেষ দিকে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে। অনেক জেলায় খুব বৃষ্টিপাত হচ্ছে। তবে সে তুলনায় ঢাকায় বেশ কম। অবশ্য শনিবারের সকালে ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, মালিবাগ-রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টিতে হতে দেখা গেছে।

সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন তারা পড়েছেন বৃষ্টির বিড়ম্বনায়। 

বৃষ্টির গতি অনেক বেশি থাকায় অনেকেই যানবাহন কিংবা রিকশায় উঠতে না পেরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশের ভবনের নিচে, কেউ আবার আশপাশের দোকানে আশ্রয় নিয়েছেন।

গুলিস্তান এলাকায় দেখা গেছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে গোলাপ শাহ মাজারের ছাদের নিচে, আবার হানিফ ফ্লাইওভারের নিচেও কেউ কেউ আশ্রয় নিয়েছেন। তবে বৃষ্টির শঙ্কায় যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারা কিছুটা স্বস্তিতে চলতে পারছেন।

আরো পড়ুন: দেশের আট বিভাগে ভারী বৃষ্টির আভাস

মালিবাগ এলাকায় দেখা গেছে, বৃষ্টিতে আটকে পড়া মানুষ আবুল হোটেলের সামনের বড় ছাউনির নিচে দাঁড়িয়ে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ আবার পাশের ওভারব্রিজের নিচেও আশ্রয় খুঁজছেন।

এদিকে ঢাকায় আগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার রাতে সংস্থাটির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৮শে জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

এসি/

ঢাকা ঝুম বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250