শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

উপজেলা চেয়ারম্যান পদে মা-মেয়ের লড়াই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বারে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে লড়ছেন মা শাহিদা আক্তার ও তার মেয়ে খাদিজা বিনতে রোশন। সোমবার (১৩ই মে) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন। মা শাহিদা আক্তার ঘোড়া এবং মেয়ে খাদিজা বিনতে রোশন পেয়েছেন দোয়াত-কলম প্রতীক।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও তার মেয়ে খাদিজা বিনতে রোশন একসঙ্গে প্রার্থী হওয়া নিয়ে বেশ আলোচনা চলছে সাধারণ ভোটারদের মধ্যে।

এদিকে মা ও মেয়ের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের আপন ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুনুর রশিদ। তবে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ ও শাহিদা আক্তার মূল প্রার্থী হিসেবে লড়বেন।

মা-মেয়ের প্রার্থিতা নিয়ে রোশন আলী মাস্টার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য রাজী ফখরুলের সিদ্ধান্ত অনুযায়ী আমার স্ত্রী শাহিদা ও মেয়ে খাদিজা প্রার্থী হয়েছেন। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে আমার স্ত্রী ও মেয়েকে প্রার্থী করা হয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বী আমার স্ত্রী শাহিদা আক্তার। কিছু দিনের মধ্যে সাবেক সংসদ সদস্য রাজী ফখরুল ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে প্রচারণায় মাঠে নামবেন।

এদিকে, মামুনুর রশিদ ও শাহিদাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে এক পক্ষে আছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মতিন মুন্সি, শেখ আবদুল আওয়াল, যুব ও ক্রীড়া সম্পাদক সফিকুল আলম কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাংশ।

অপরপক্ষে আছেন শাহিদা আক্তারের স্বামী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দেবিদ্বার পৌরসভার মেয়রসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাংশ।

আরো পড়ুন: কৃষি কাজের প্রশিক্ষণ পেলেন তৃতীয় লিঙ্গের ৩১ জন

শাহিদা আক্তার বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের মূল অংশ আমার পক্ষে কাজ করছেন, আশা করি নির্বাচনে আমিই জয়ী হবো। এ নির্বাচনী প্রচারণায় আমার মেয়ে খাদিজা পাশে থাকবে।

অপর প্রার্থী মো. মামুনুর রশিদ বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাকে প্রার্থী করা হয়েছে। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমার পাশে আছে। আমি তাদের নিয়ে প্রচারণা চালাচ্ছি। আশা করছি বিপুল ভোটে আমি জয়ী হবো।

দেবিদ্বার উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক আহমেদ জানান, সোমবার চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৯ই মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসি/

উপজেলা চেয়ারম্যান লড়াই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250