মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

আরও ভয়ঙ্কর রূপে ফিরছেন রণবীর সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রকাশ পেল রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে এটি রীতিমতো ঝড় তুলেছে। ট্রেলারে প্রথম পর্বের চেয়েও বেশি অ্যাকশন ও রুদ্ধশ্বাস উত্তেজনার আভাস পাওয়া গেছে।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের রেশ ধরে এবার আরও ভয়ঙ্কর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে উঠল, সেই বিবর্তনের গল্পই এবারের মূল উপজীব্য।  রণবীর ‘জসকিরত সিংহ রঙ্গি’ থেকে কীভাবে ‘হমজা’ হয়ে ওঠে, সেই গল্পই সিনেমার দ্বিতীয় কিস্তিতে তুলে ধরা হবে।

প্রথম ছবিতে অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হিসেবে আবির্ভূত হবে হমজা চরিত্রে অভিনয় করা রণবীর সিং। লিয়ারি এলাকায় আধিপত্য বিস্তারের পথে আরও হিংস্র রূপে দেখা যাবে তাকে।  ট্রেলার জুড়ে তার কিছুটা ঝলক দেখা গেছে যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ট্রেলার প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত।’ রণবীরের এই ক্যাপশন থেকেই সিনেমার গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার পালা ‘ধুরন্ধর’-এর সাফল্য দ্বিতীয় পর্বেও নির্মাতারা ধরে রাখতে পারেন কিনা।

ছবিটিতে রণবীর সিংসহ আরও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা। প্রথম পর্বের মতো এবারও পরিচালকের দায়িত্বে আছেন আদিত্য ধর। আগামী ১৯শে মার্চ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250