বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

বিজেপির এনডিএ’র সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’র হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপগুলো বলেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে সর্বোচ্চ ১২৫ থেকে ১৬১ আসন। কিন্তু সেই হিসেব মিথ্যা প্রমাণ করলো ‘ইন্ডিয়া’। মঙ্গলবার (৪ঠা জুন) ভোট গণনা শুরুর কয়েক ঘণ্টা পর দেখা গেছে, এনডিএর সঙ্গে ইন্ডিয়ার ব্যবধান মাত্র ৩১ আসনের। তবে এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 

আরো পড়ুন: মোদির এনডিএ ২৯৭ আসনে এগিয়ে 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট অনুযায়ী, এনডিএ এগিয়ে রয়েছে ২৯৩ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে আছে ২৩১ আসনে। অন্য দলগুলো এগিয়ে আছে ২১ আসনে।


এদিকে ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৬ আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে ২২৭ আসনে। অন্য দল এগিয়ে ২১ আসন।

উল্লেখ্য, গতবার এনডিএ পেয়েছিল ৩৫২ আসন। আর কংগ্রেস জোট পেয়েছিল ৯১ আসন।

সূত্র:এনডিটিভি

এইচআ/ আই.কে.জে/

ভারত লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250