বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ নাটকের ৮ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ। গত ৮ই আগস্ট থেকে ‘পূর্ব রঙ্গ’ পর্ব দিয়ে শুরু হয়েছে উৎসব। আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) শুরু হবে ‘উত্তাল তরঙ্গ’ শীর্ষক দ্বিতীয় পর্ব। উত্তাল তরঙ্গ পর্বে থাকবে তিনটি নাট্য প্রযোজনা, ‘আমি বীরাঙ্গনা বলছি’, ‘তবুও জেগে উঠি’ এবং ‘বিস্ময়কর সবকিছু’।

আজ ও আগামীকাল শনিবার সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় থাকবে আমি বীরাঙ্গনা বলছি নাটকের প্রদর্শনী। নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই অবলম্বনে একই নামে মঞ্চনাটকটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। নাটকে দুজন বীরাঙ্গনা ময়না ও মেহেরজানের বয়ানে তাদের ওপর চলা নির্মমতার কথা তুলে ধরা হয়েছে।

নারী জাগরণের গল্প নিয়ে মহসিনা আক্তারের নির্দেশনায় তৈরি হয়েছে তবুও জেগে উঠি। নাটকটির ৩টি প্রদর্শনী হবে উৎসবে। ৭ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা এবং ৮ই সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।

১২ই সেপ্টেম্বর বাতিঘর আর্ট স্পেসে প্রদর্শিত হবে বিস্ময়কর সবকিছু। ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের নাটক ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ অবলম্বনে এর অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। মানসিক স্বাস্থ্যবিষয়ক নাটকটিতে অভিনয় করেছেন মহসিনা আক্তার। এ ছাড়া উত্তাল তরঙ্গে পর্বে রয়েছে ৪টি কর্মশালা ও ১টি বাহাস।

উৎসবের শেষ পর্ব ‘অন্তিম ভাটি’ শুরু হবে ১৮ই সেপ্টেম্বর। তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে ট্রেকিং অভিজ্ঞতাজাত প্যারাথিয়েটার। ঢাকা থেকে একটি দল নিয়ে দুর্গম কোনো অঞ্চলে প্রকৃতির মধ্যে প্যারাথিয়েটার করা হবে।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250