বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নিজস্ব প্রযুক্তির প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ই জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে এটি যাত্রা শুরু করে। পাকিস্তানের মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে।

মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পিআরএসসি-ইও১ স্যাটেলাইটি প্রাকৃতিক সম্পদের ওপর নজরদারি-ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায়, নগর পরিকল্পনা এবং কৃষি উন্নয়নে পাকিস্তানের সক্ষমতা বাড়াবে।

এই ধরনের স্যাটেলাইট ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত ও পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করে।

আরও পড়ুন: ক্যানসার রোগীদের পাশে ব্রিটিশ রাজবধূ

চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চীনের লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেট শুক্রবার পিআরএসসি ইও১ এর সঙ্গে কক্ষপথে তিয়ানলু-১ এবং ব্লু কার্বন ১ নামে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই সফলতা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতা প্রদর্শন করে।

বাণিজ্যিক মহাকাশ শিল্পে এই পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার মূল্য ৫ বিলিয়ন ডলার। ২০৩৩ সালে এর বাজার মূল্য ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সূত্র: রয়টার্স

এসি/কেবি


পর্যবেক্ষণ স্যাটেলাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250