রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

উড়োজাহাজের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমান লিখলেন ‘ফেরা’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে। তিনি আজ বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে বিমানের আসনে বসা একটি ছবি পোস্ট করেছেন তারেক রহমান। লিখেছেন, ‘ফেরা’। পোস্টের নিচে তাকে স্বাগত জানিয়ে এসেছে অগণতি কমেন্ট ও রিয়্যাকশন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শান্ত বিশ্বাস লেখেন, ‘সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন আসুন- সোনার বাংলাদেশ গড়ি। এটাই শেষ সুযোগ। পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার এমন সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবে না।’

মো. ইসমাইল হোসেন সজিব লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছেন। বাংলার মানুষ সত্যিকারের লিডারশিপ আশা করে আপনার থেকে, সুন্দর একটা বাংলাদেশ গড়বেন এটাই দেশ ও জাতির প্রত্যাশা।ফেরাটা যেন ন্যায় ও ইনসাফের জন্য হয় তাহলেই আপনি সফল।’

মো. সাইজুল ইসলাম লেখেন, ‘আপনার এই প্রত্যাবর্তনে স্বাগতম, আপনার জন্য মুখিয়ে আছে পুরোদেশ।’

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে (বিজি ২০২) তারেক রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বিমানটি।

তার সঙ্গে একই বিমানে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইট আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

জে.এস/

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250