রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্তির উদ্যোগ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ের সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। 

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এ কথা জানান। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

বৈঠকে মন্ত্রী বলেন, কাবাডি ও দাবা বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দুটি খেলা। খেলা দুটিকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। দেশের প্রতিটি বিদ্যালয়ে যাতে কাবাডি ও দাবা খেলাকে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। 

এ সকল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমরা খেলা দুটিকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। দেশের তৃণমূল পর্যায়ে যদি খেলা দুটিকে ছড়িয়ে দেয়া যায় তাহলে জাতীয় পর্যায়েও ভালো খেলোয়াড় তৈরি হবে।

মন্ত্রী বলেন, যে সকল ক্রীড়া ফেডারেশন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ভালো ফলাফল করছে, তাদেরকে আরো ভালো ফলাফল অর্জনে মন্ত্রণালয় থেকে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা প্রদান করা হবে। এসময়ে ক্রীড়া ফেডারেশনের জন্য বাজেট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। 

বৈঠকে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: হাবিবুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন।

এইচআ/ 

কাবাডি যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250