শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মিডিয়া সেলের সহসম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।

গতকাল শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) রাতে তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন।

ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্টে হান্নান–জেদনী বলেন, গত বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

আংটি বদলের ছবি পোস্ট করে হান্নান ও জেদনী লেখেন, ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।’

রাজধানীর কামরাঙ্গীরচরে স্বল্প পরিসরে পারিবারিকভাবে এই বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জেদনী। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হান্নান মাসউদ। এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দেন তিনি।

জে.এস/

আব্দুল হান্নান মাসউদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250