বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

সিএনএনের আভাস

নিউজার্সির গভর্নর পদে জয়ী হবেন ডেমোক্র্যাট প্রার্থী শেরিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয়ী হবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই আভাস দিয়েছে। সিএনএন। 

নিউজার্সি অঙ্গরাজ্য ডেমোক্রেটিক রাজনীতির সমর্থক, বা ‘ব্লু স্টেট’। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্প হারেন। কিন্তু ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এখানে ভালো ফল করেন।

অর্থাৎ, মাত্র এক বছর আগের ভোটে (প্রেসিডেন্ট নির্বাচন) অঙ্গরাজ্যটির ট্রাম্পের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবারের (৪ঠা নভেম্বর) নির্বাচন নিয়ে সিএনএনের যে আভাস, তা বলছে, নিউজার্সির গভর্নর পদ ডেমোক্র্যাটদের হাতেই থাকছে।

শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করতে যাচ্ছেন।

সিয়াতারেল্লি অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি তৃতীয়বারের মতো গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন।

জে.এস/

নিউজার্সি অঙ্গরাজ্য মাইকি শেরিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250