রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

এবার কলকাতা-মুম্বাইয়ে উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লির পর কলকাতা ও মুম্বাইয়ে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন। আজ মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) দুপুরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাঠিপেটার ঘটনা ঘটে। তথ্যসূত্র: দ্য হিন্দু।

বিবিসি বাংলা জানায়, ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে কলকাতায় ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। কর্মসূচি ঘিরে আগে থেকেই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। তৈরি করা হয়েছিল কয়েক স্তরের ব্যারিকেড। বিক্ষোভকারীরা তিনটি ব্যারিকেড ভেঙে ফেলেন।

তৃতীয় ব্যারিকেড ভাঙার পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক সময় তাদের দমনে লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে আটক করা হয় কয়েকজনকে। তাদের প্রিজন ভ্যানে তোলা হলে সামনে শুয়ে পড়েন কয়েকজন। 

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে সংঘর্ষে জড়ায়। 

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এদিন ভিএইচপির উদ্যোগে বিক্ষোভ হয়েছে মুম্বাইয়ে উপ হাইকমিশনের সামনেও। সেখানে সংগঠনটির কয়েক সদস্যকে আটক করে পুলিশ।

উপ-হাইকমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250