বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

শুভশ্রীকে নিয়ে বাজে মন্তব্য করায় থানায় অভিযোগ দায়ের রাজ চক্রবর্তীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ট্রল ও কটাক্ষের মুখে পড়েন। এই ঘটনার পর গতকাল সোমবার (১৫ই ডিসেম্বর) টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী।

শনিবার (১৩ই ডিসেম্বর) যুবভারতী স্টেডিয়ামে মেসির খেলা দেখতে আসেন হাজার হাজার দর্শক। তবে অনেকেই ভিড়ে মেসিকে ভালোভাবে দেখতে পাননি। সেই সময়ে শুভশ্রী মেসির সঙ্গে ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় সমালোচনা। অনেকে অভিযোগ করেন, এত খরচ করা সত্ত্বেও তারা মেসির কাছে পৌঁছাতে পারেননি, অথচ অভিনেত্রী হিসেবে শুভশ্রী বেশি প্রাধান্য পেয়েছেন।

রাজ চক্রবর্তী অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীকে লক্ষ্য করে হওয়া কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘কেউই তার পেশা, লিঙ্গ বা পরিবারের কারণে সমালোচিত হওয়ার যোগ্য নয়। শুভশ্রী মা, স্ত্রী, অভিনেত্রী, বন্ধু বা মেসি ফ্যান—সব পরিচয়েই মানুষ।’

তিনি আরও বলেন, শুভশ্রীকে শারীরিক গঠন, পরিবার ও সন্তান নিয়ে কুৎসা করা হচ্ছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক প্রভাবও থাকতে পারে।

রাজ চক্রবর্তী জানান, যুবভারতীতে যে বিশৃঙ্খলা হয়েছিল তা ফুটবলপ্রেমীদের অসম্মান করেছে। তাই তিনি দোষীদের শাস্তির দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

জে.এস/

পরিচালক রাজ চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250