সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

তৃতীয় ধাপে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে। আগামী ৫ই ডিসেম্বর শুরু হচ্ছে পরীক্ষা।

এনটিআরসিএ তৃতীয় ধাপের (৫ই ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি) ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস প্রকাশ করেছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিখ সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। ওই তারিখ অনুযায়ী প্রার্থীদের ভাইভা দিতে আসতে হবে।

আরও পড়ুন: আজ ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ (সার্টিফিকেট), নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

এ কাগজপত্রগুলোর মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে নিয়ে প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে আসতে হবে। এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়ে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন।

ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষার তারিখ দেখতে এখানে ক্লিক করুন।

এসি/ আই.কে.জে/ 


শিক্ষক নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250