মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

বজ্রবৃষ্টির পূর্বাভাস, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাতভর বৃষ্টির পরও রাজধানী ঢাকার আকাশ মেঘমুক্ত হয়নি। আকাশ অনেকটাই ঘন কালো মেঘাচ্ছন্ন রয়েছে। আজ (২৫শে সেপ্টেম্বর) প্রায় সারা দিনই রাজধানী ঢাকাসহ সারা দেশে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। বরং ভারী বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এ ছাড়া রাতের বৃষ্টির কারণে দিনের বেলায় তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এদিকে গতকাল বুধবার (২৪শে সেপ্টেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।

ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

জে.এস/

বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250