বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

ঢাকায় আসছেন আতিফ আসলাম, কবে জানেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

উপমহাদেশের তারকা পাকিস্তানের আতিফ আসলাম ঢাকায় আসছেন। এমনটি জানিয়েছে দুই আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। যৌথভাবে তারা আয়োজন করছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে গাইবেন আতিফ আসলাম।

আগামী শনিবার (১৩ই ডিসেম্বর) ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ কনসার্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বাস্তবতা ও কতিপয় জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও যৌথভাবে সেটি আয়োজন করতে যাচ্ছে। ঢাকার তরুণদের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি।

‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সবরকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।’

‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, কনসার্ট থেকে পাওয়া মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২রা নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই কনসার্টে প্রধান আকর্ষণ আতিফ আসলাম। এতে আরও পারফর্ম করবেন ফুয়াদ, নেমেসিসসহ দেশীয় বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ড।

জে.এস/

আতিফ আসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250