সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে। খবর বাসসের।

আজ বৃহস্পতিবার (৬ই নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুল হাসানকে জেরা করেন আসামি খোরশেদের আইনজীবী। 

জেরা শেষ না হওয়ায় আগামী ১০ই নভেম্বর জেরার জন্য দিন ধার্য করা হয়। এর মধ্যে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৯ জন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার জেরা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২৮ জনের। এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুল হাসানের জেরা অব্যাহত রয়েছে। তবে, আজ শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ই নভেম্বর দিন ধার্য রয়েছে। এ মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২২ জনের।

শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250