বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী *** আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি *** সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের *** একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি *** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বিদেশ ঘুরে দেশের হলে আসছে মেহজাবীনের 'সাবা'

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

'প্রিয় মালতী' সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। তবে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা 'সাবা'৷ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর অবশেষে দেশের দর্শকের সামনে আসছে এই সিনেমা। মেহজাবীন জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

নির্মাতা মাকসুদ হোসেন জানান, সাবাদেশের হলে মুক্তির জন্য প্রস্তুত। শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। জানা গেছে, সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

সাবা সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা। যার বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা।

পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তাঁর। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। চিকিৎসক জানান, অপারেশন করতে হবে। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?

গত বছর সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

জে.এস/

বাংলা সিনেমা মেহজাবীন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250