বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

খাবার চিবিয়ে না খেলে শরীরে যা হতে পারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

খাবার খাওয়ার সঠিক নিয়ম হলো ঠিকমতো চিবিয়ে আরাম করে খাওয়া। তবে কেউ কেউ খুব দ্রুত খাবার খান। কম চিবিয়ে গিলে ফেলেন তারা। এটি মোটেও স্বাস্থ্যকর কাজ নয়। ঠিকমতো চিবিয়ে খাবার খেলে হজমশক্তি ঠিক থাকে। অন্যদিকে, খাবার চিবিয়ে না খেলে অনেক মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। 

আয়ুর্বেদ মতে, যেকোনো খাবার কমপক্ষে ৩২বার চিবিয়ে খাওয়া উচিত। এর ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা কখনোই দেখা দেয় না। তাড়াহুড়ো করে খেলে স্বাস্থ্যের নানা ক্ষতি হতে পারে। 

দ্রুত খেতে গেলে খাবার গলার আটকে যেতে পারে। এতে মৃত্যুও হতে পারে। এভাবে খেলে খাদ্যের সঠিক পুষ্টি শরীরে প্রবেশ করে না। আরও যে সমস্যাগুলো হতে পারে তা সম্পর্কে চলুন জানা যাক- 

আরো পড়ুন : উপকারী এই ৩টি শাক সম্পর্কে জেনে নিন

পরিপাকতন্ত্রের ক্ষতি

তাড়াহুড়া করে খাবার খেলে হজমের জন্য যে প্রয়োজনীয় লালা লাগে তা নিজের কাজ ঠিকমতো করতে সক্ষম হয় না। তাই খাবার ঠিকমতো হজম হয় না। এই কারণে পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দেয়। 

ডায়াবেটিসের সমস্যা হতে পারে

ডায়াবেটিস রোগীদের জন্য চিবিয়ে খাবার খাওয়া গুরুত্বপূর্ণ বিষয়। খাবার চিবিয়ে না খেলে ওজন বৃদ্ধি পেতে পারে। যা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এটি ডায়াবেটিস সংক্রান্ত অন্যান্য রোগের কারণ হতে পারে। 

ওজন বাড়তে পারে

অনেক সময় দ্রুত খাবার খেলে পেট ঠিকমতো ভর্তি হয় না। ফলে বারবার খিদে পায়। যা স্থূলতার কারণ হতে পারে। 

কোলেস্টেরল বাড়তে পারে

না চিবিয়ে চটজলদি যারা খাবার খান তাদের শরীরে ভালো কোলেস্টেরলের ঘাটতি হতে পারে। এটি খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া মানেই হার্টের সমস্যা বেড়ে যাওয়া। 

সুস্থ থাকতে তাই সময় নিয়ে চিবিয়ে খাবার খাওয়ার অভ্যাস করুন। অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন।

এস/এসি

খাবার শরীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250