সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু শুক্রবার, চলছে প্রস্তুতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর জমির ওপর বিস্তৃত ময়দানে চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি। আগামী শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের দ্বিতীয় পর্ব।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ব ইজতেমা-২০২৪ এর কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্বের আয়োজকরা বিশ্ব ইজতেমার ময়দান ও মালামাল হস্তান্তর করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে। পরে দুপুর ৩টার দিকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজন করার লক্ষ্যে মাঠ ও মালামাল হস্তান্তর করেন গাজীপুর জেলা প্রশাসক।

হস্তান্তর কার্যক্রম শেষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে মাঠ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছি। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও সোমবার থেকে আমরা মাঠে ছিলাম। বিভিন্ন জিনিস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া পুরো মাঠ ঠিকঠাক পেয়েছি। মঙ্গলবার লিখিতভাবে এক পক্ষের কাছ থেকে মাঠ বুঝে নিয়ে অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছি।

মাঠ বুঝে পেয়ে শীর্ষস্থানীয় মুরব্বি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা মাঠ বুঝে পেয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আছে। প্রশাসনের সহায়তায় সমাধান করে নেব। ইতোমধ্যে আমাদের অনেক বিদেশি মেহমান চলে এসেছেন। কাল বুধবার রাত থেকে সারা দেশ থেকে মুসল্লিরা আসা শুরু করবেন।

আরও পড়ুন: ইজতেমায় বিকেলে চলবে যৌতুকবিহীন গণবিয়ে

তাবলিগ জামাতের বিবাদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আগামী ৯ই ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব বা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। এরপর ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭ তম বিশ্ব ইজতেমার আসর।

এসকে/ 

টঙ্গী ইজতেমা দ্বিতীয় পর্ব তুরাগ তীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250