সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আজ নতুন দলীয় সভাপতি নির্বাচন

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দলের বিশাল সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

নেপালে জেন–জিদের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির রাজনৈতিক দল বিশাল সমাবেশ করেছে। তিন মাস আগে তরুণদের ওই আন্দোলনের পর হিমালয়ের দেশটিতে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। শনিবার (১৩ই ডিসেম্বর) রাজধানী কাঠমান্ডুতে এ সমাবেশ হয়। খবর রয়টার্সের।

পুলিশের ধারণা, কাঠমান্ডুর কাছে ভক্তপুর এলাকায় শনিবারের সমাবেশে ৭০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্য দিয়ে অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের তিন দিনব্যাপী কনভেনশনের শুরু হয়েছে। সমাবেশের আগে আয়োজকেরা বলেছিলেন, তিন লাখ মানুষ সমাবেশে অংশ নিতে পারেন।

নেপালের রাজনৈতিক বিশ্লেষক পুরাঞ্জন আচার্য বলেন, নেপালে তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর এটিই কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় সমাবেশ। গত সেপ্টেম্বরে ওই আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় ৭৭ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন দুই হাজার জনের বেশি।

আন্দোলনের সময় নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট, সুপ্রিম কোর্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়। এ সময় অলিসহ বেশ কয়েকজন রাজনীতিককে উদ্ধার করে নিরাপদে রেখেছিল সেনাবাহিনী। আন্দোলন ও পরবর্তী সহিংসতায় নেপালে ৫৮ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি হয়েছিল।

অলি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারের প্রধান করা হয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে। পার্লামেন্ট বিলুপ্ত করে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনকে শনিবারের সমাবেশে সংবিধান অনুযায়ী অবৈধ বলে উল্লেখ করেন অলি। নেপালে নতুন নির্বাচন আয়োজনের দাবিও তুলে আসছেন তিনি।

অলি এ-ও বলেন যে তাদের জেন–জিবিরোধী বলে দেখানো হচ্ছে। তবে তা সত্য নয়। সমাবেশে কমিউনিস্ট পার্টি অব নেপালের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল বলেন, যদিও তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে, তারপরও তারা মানুষের হৃদয়ে আছেন। সমাবেশে বিপুল মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

কমিউনিস্ট পার্টি অব নেপালের কনভেনশনে আজ সোমবার (১৫ই ডিসেম্বর) দলের নতুন সভাপতি বেছে নিতে দুই হাজারের বেশি প্রতিনিধি ভোট দেবেন। দলটির বর্তমান সভাপতি অলি নিজেই। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈশ্বর পোখরেল। নতুন সভাপতির নেতৃত্বে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে নেপালের সবচেয়ে বড় কমিউনিস্ট দলটি। আগামী ৫ই মার্চ দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের কথা রয়েছে।

জে.এস/

কে পি শর্মা অলি জেন–জি প্রজন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250