বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ওটিটিতে মুক্তি পেল ক্রাইম থ্রিলার গল্পের ‘দাবাঘর’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দাবাঘর’। বানিয়েছেন সৈয়দ সাহিল। ২৩শে সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি।

দাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ।

পেনড্রাইভটি হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতিবাজদের এক নির্মম জগৎ।

নির্মাতা সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরে দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা ইউরোপ-আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব প্রমুখ।

জে.এস/

ওটিটি প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250