বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

শিল্পকলায় বটতলার আজ ‘খনা’ নাটকের ৯৩তম প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী। খনা নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

বটতলা জানিয়েছে, খনা এমন এক নাটক, যা নারীর অধিকার ও শ্রেণিবৈষম্যের প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১ হাজার ৫০০ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, তা-ই ফুটে উঠেছে এই নাট্যকাহিনিতে।

নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। মঞ্চ ও আলোক পরিকল্পনায় আবু দাউদ আশরাফী। সংগীতে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল। পোশাক ডিজাইন করেছেন তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান।

প্রপসে হুমায়রা আখতার, কোরিওগ্রাফিতে নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের প্রমুখ।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250