সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, যা জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন আসিফ নজরুল : ছবি - সংগৃহীত

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও ৪০-৫০ হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে এবং এখনো তারা ওইটার পক্ষে কথা বলে, এখনো তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেবে এমন হুমকি দিচ্ছেন (সম্প্রতি ফাঁস হওয়া অডিও যদি সঠিক হয়), যিনি গণহত্যা মামলার আসামি, আমার মনে হয় না এই দেশের মানুষ তাদের বিচারের আগে অ্যাকসেপ্ট করবে। তিনি বলেন, এগুলো একটা প্রসেসের ভেতর দিয়ে আসবে। গণহত্যা চালানোর পর যে দল এখনো সেটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদের এতবড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, সুযোগ পেলে মানুষকে দেখে নেয়ার, হত্যা করার হুমকি দেয় তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা সেই প্রশ্ন এ দেশের মানুষের কাছে রেখে গেলাম।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
আসিফ নজরুল আরও বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে তাদের যে বিচারগুলো আছে, সেগুলোর বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দেখা যাবে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া যায়।

আই.কে.জে/


আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250