বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

শিশুর মাথার ত্বক ও চুলের জন্য কোন তেল নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

শিশুদের ত্বক হয় খুবই সংবেদনশীল সাথে স্পর্শকাতরও। তাই তাদের জন্য এমন প্রসাধনী ব্যবহার করা উচিত যা তাদের ত্বকের জন্য নিরাপদ। তবে অভিভাবকরা শিশুর ত্বক নিয়ে যতটা ভাবেন মাথার চুলের জন্য ততোটা ভাবেন না। 

অনেকেই মনে করেন, বার বার মাথা কামিয়ে দিলে চুলের ঘনত্ব বাড়বে। তবে চিকিৎসকেরা বলছেন, ছোট্ট সোনামণির মাথায় যদি একরাশ চুল দেখতে চান, তা হলে যত্ন নিতে হবে মাথার ত্বকের। তবেই চুল মজবুত হবে, ঘনত্বও বাড়বে। তার জন্যে সব সময়ে বাজার থেকে নামী সংস্থার দামি তেল কেনার প্রয়োজন নেই। সাধারণ কয়েকটি তেল দিয়েও শিশুর চুলের পরিচর্যা করা যায়। চলুন জেনে নেওয়া যাক-

আরো পড়ুন : শিশুকে ঘুম পাড়ানোর সহজ উপায়

নারকেল তেল

খাঁটি নারকেল তেলের কোনো বিকল্প হয় না। বড়দের তো বটেই, নবজাতকের ক্ষেত্রেও এই তেল নিরাপদ। শুধু যে বড়দের মাথার ত্বকেই সংক্রমণ হয়, এমনটা কিন্তু নয়। শিশুদের মাথা থেকেও মৃত কোষ ওঠে। নারকেল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এই সমস্যা দূর করতে সাহায্য করে।

কাঠবাদামের তেল

ভিটামিন ‘ই’ এবং প্রয়োজনীয় নানা খনিজে ভরপুর কাঠবাদামের তেলও মাথার ত্বকের জন্য ভালো। মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ বা প্রদাহ নিরাময়ে এই তেলের জুড়ি মেলা ভার। ছোট থেকে এই তেল শিশুর মাথায় মাখাতে পারলে চুলের মান ভালো হয়।

অলিভ অয়েল

মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারে অলিভ অয়েল। বিশেষ করে যে সব শিশুর মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক বা যাদের চুল কোঁকড়ানো— তাদের জন্য এই তেল বিশেষ উপকারী।

এস/ আই.কে.জে/

শিশু ত্বক ও চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250