রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন জামিনে কারামুক্ত হয়েছেন। 

দুইমাস ১০ দিন কারাভোগের পর মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে কারাফটকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল হক আরিফ, মাহবুব মিয়া, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান রিংকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল, সাবেক ছাত্রনেতা রামপাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের সভাপতি আব্দুল জলিল আমিনুল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেলসহ আরও অনেকে।

আরও পড়ুন: জাপানি তিন শিশুকে বাবা-মায়ের মধ্যে ভাগ করে দিলেন হাইকোর্ট

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯শে নভেম্বর ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন রাতে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।

এসকে/ 

ছাত্রদল কারামুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250