রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বন্যার্তদের জন্য ম্যাচসেরার পুরস্কারের টাকা দেবেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। ১৯১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। এই পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ তিনি বিলিয়ে দেবেন ফেনী ও নোয়াখালীসহ বাংলাদেশের বন্যায় আক্রান্তদের সহায়তায়।

রোববার (২৫শে আগস্ট) অবিস্মরণীয় জয়ের পর এই ঘোষণা দেন মুশফিক। জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টেও একটি পোস্ট দিয়েছেন মি. ডিপেন্ডেবেল। সেখানে এই তারকা ব্যাটার লেখেন, ‘এই জয় বাংলাদেশের সকল মানুষের।’ 

রাওয়ালপিন্ডিতে টেস্টের প্রথম দিনের খেলা বেশিরভাগই বৃষ্টির কবলে পড়ে ভেস্তে যায়। দিনের শেষ ভাগে টসে হেরে ব্যাটিং করতে নামে পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষ সেশন পর্যন্ত ব্যাটিং করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শান মাসুদ। ওই দিনই শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতকিরা। তাদের লক্ষ্য ছিল এই সময়ে দুয়েকটি উইকেট তুলে নেওয়া। তবে সেই ইচ্ছা পূরণ হতে দেননি বাংলাদেশের দুই ওপেনার। 

বাংলাদেশ পুরো তৃতীয় দিন ও চতুর্থ দিনের শেষ বিকেল পর্যন্ত ব্যাটিং করে ৫৬৫ রানে অলআউট হয়। এই সময়ে দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে ছিলেন মুশফিক। কার্যকরী সব জুটি গড়েছেন সাদমান ইসলাম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের নিয়ে। শেষ পর্যন্ত সম্ভাবনা জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরিরও। তবে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিশ্চয়ই এবার ম্যাচ জয়ের আনন্দে মুছে যাওয়ার কথা মি. ডিপেন্ডেবলের।

ওআ/কেবি

মুশফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250