বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

চিনিতে সর্বনাশ, গুড়ে কি পৌষ মাস?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সকলের জানা আছে, চিনি স্বাস্থ্যের শত্রু। অতিরিক্ত চিনি আমাদের শরীরে রক্তে শর্করার ব্যবস্থাপনার ক্ষতি করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবসময় চিনি এড়িয়ে চলার কথা বলে থাকেন। কারণ স্বাস্থ্যের পক্ষে চিনি ক্ষতিকর বলেই মনে করা হয়। অনেকে চিনির বদলে গুড় কিংবা বাতাসা খেয়ে থাকেন। চিনির বদলে গুড় খাওয়াটাও কতটা স্বাস্থ্যকর? কী বলছেন বিশেষজ্ঞরা?

চিনি এবং গুড়। দুটোর স্বাদই মিষ্টি। তবে চিনিতে শরীরে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। চিনি শরীরে দ্রুত মিশে যায়। চিনির মধ্যে এক কথায় কোনো গুণই নেই। শারীরিক দিক থেকে সব নেতিবাচক দিকগুলোই চিনিতে লুকিয়ে থাকে। ডায়াবেটিসের সমস্যা যাদের আছে তাদের পক্ষে চিনি তো সাক্ষাৎ যম।

আরো পড়ুন : এসময় আমড়া খেলে যেসব উপকার পাবেন

অন্যদিকে চিনির বদলে গুড় খেলে আপনি শরীরকে বেশি সুরক্ষিত রাখতে পারবেন। গুড়ে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো খনিজ উপাদান। এছাড়া গুড় তৈরির ক্ষেত্রে রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয় না। গুড়ে চিনির চেয়ে অনেক কম ক্যালোরি থাকে।

সব দিক থেকেই তাই চিনির চেয়ে গুড়ই ভালো। সুতরাং যারা চিনি কিংবা গুড়ের মধ্যে কোনটি খাবেন ভাবছেন তারা বাছতে পারেন গুড়কেই। তবে অবশ্যই সেই গুড়ও কতটা বিধিসম্মত বা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হচ্ছে সেই বিষয়টির দিকে খেয়াল রাখাও একান্ত অপরিহার্য।

এস/কেবি

চিনি গুড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250