শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

রোববার (৬ই অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান।


আসিফ মাহমুদ বলেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে।

আরও পড়ুন: এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

এসি/ আই.কে.জে/

উপদেষ্টা আসিফ মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250