বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

আবার মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছরই প্রথম সন্তান কোয়া ফিনিক্সের জন্ম দেন ইলিয়ানা ডি’ক্রুজ। এক বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন তিনি। আজ শনিবার (২৮শে জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তিনি।

অভিনেত্রী ইলিয়ানা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, ১৯শে জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ ছাড়া নিজের পোস্টে সদ্যোজাত সন্তানের একটি সাদাকালো ছবিটি দিয়েছেন তিনি।

ইলিয়ানা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয়–আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯শে জুন।’ নিজের পোস্ট স্বামী মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী।

এদিকে ইলিয়ানার পোস্টে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই। চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইলিয়ানা ও মাইকেল ২০২৩ সালে বিয়ে করেন। সেই বছরই অভিনেত্রী জানান, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন।

বিয়ের পর থেকেই অভিনয়ে নেই ইলিয়ানা। তিনি জানিয়েছেন, মাতৃত্বকালীন বিরতি শেষে শিগগিরই অভিনয়ে ফিরবেন। গত মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’ সিনেমাটি। রাজকুমার গুপ্তার ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা থাকলেও মাতৃত্বকালীন বিরতিতে থাকার কারণে সিকুয়েল থেকে বাদ পড়েন। আর তার জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর।

আরএইচ/

ইলিয়ানা ডি’ক্রুজ আবার মা হলেন ইলিয়ানা বলিউড নায়িকা ইলিয়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250