মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সেদিন ভেঙে গিয়েছিল হেমা মালিনীর বিয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন হেমা মালিনী। তবে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গল্পও কম রোমাঞ্চকর নয়। বিশেষ করে তার প্রেম, বিয়ে তো সিনেমার গল্পকেও হার মানায়। তথ্যসূত্র ইন্ডিয়াডটকম।

বলিউডের সোনালি যুগে রুপালি পর্দার প্রেম বারবার ছড়িয়ে পড়েছে বাস্তব জীবনে। এসব প্রেমকাহিনির তালিকায় সবার আগে থাকে হেমা মালিনী আর ধর্মেন্দ্রর নাম।

রোমান্টিক জুটি মানেই ছিল হিন্দি সিনেমার সফলতার নিশ্চয়তা। অমিতাভ-রেখা থেকে রেখা-জিতেন্দ্র—তাদের পর্দার রসায়ন ভক্তদের মাতিয়ে রেখেছিল। কিন্তু যখন বিষয়টি বাস্তব বিয়েতে গড়াত, তখন তা যেন সিনেমাকেও ছাড়িয়ে যেত নাটকীয়তায়। হেমা মালিনী ও ধর্মেন্দ্রর বিয়ে এমনই এক কাহিনি—যেখানে ছিল প্রেম, প্রত্যাখ্যান, বিচ্ছেদ কী ছিল না!

হেমাকে বিয়ে করতে চাইতেন কারা

ধর্মেন্দ্রই নন, আরও অন্তত তিনজন বড় তারকা হেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অভিনেতা সঞ্জীব কুমার একবার নয়, দু-দুবার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু হেমা রাজি হননি। পরে সঞ্জীব কুমারের পক্ষ হয়ে জিতেন্দ্র প্রস্তাব পৌঁছে দেন হেমার কাছে।

সুযোগ বুঝে জিতেন্দ্র নিজেই প্রস্তাব দেন তাকে। এবার হেমা না করেননি। দুই পরিবার রাজি হয়ে যায়, আর হেমার মা জয় চক্রবর্তী এই সম্পর্কে সায় ছিল।

বিয়ে ভেস্তে গেল কীভাবে

হেমা আর জিতেন্দ্র প্রায় বিয়ের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। তিরুপতি মন্দিরে আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু নাটকীয় মোড় আসে, যখন জিতেন্দ্রর শৈশবের প্রেমিকা শোভা সিপ্পি ছুটে যান ধর্মেন্দ্রর কাছে। তিনি অনুরোধ করেন, বিয়ে যেন না হয়। শোভা ও ধর্মেন্দ্র একসঙ্গে বিশেষ বিমানে চেপে পৌঁছে যান মন্দিরে।

সেখানে গিয়ে শোভা মুখোমুখি হন জিতেন্দ্রর। জানান, ১৪ বছর বয়স থেকেই তিনি জিতেন্দ্রর প্রেমে। অন্যদিকে আলাদা কক্ষে ধর্মেন্দ্র প্রাণপণ অনুরোধ করেন হেমাকে, যেন তিনি এই বিয়ে না করেন। দুই পরিবারের কাছে বিষয়টি ছিল অপমানজনক, আর শেষমেশ ভেঙে যায় সেই আয়োজন।

ধর্মেন্দ্রর ভূমিকা

হেমার জীবনীতে উল্লেখ আছে, জিতেন্দ্রর সঙ্গে বিয়ে আটকাতে ধর্মেন্দ্র একরকম মরিয়া হয়ে উঠেছিলেন। একই সময়ে শোভা তার দাবি জানাচ্ছিলেন, জিতেন্দ্র কেবল তারই। অন্যদিকে অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনিও সঞ্জীব কুমারকে ভালোবাসতেন। প্রেম-প্রত্যাখ্যান-আকাঙ্ক্ষার এই জটিল জাল তখন বলিউডের আলোচিত অধ্যায় হয়ে দাঁড়ায়।

ভালোবাসা পাকাপোক্ত করল কোন বিশ্বাস

সমস্যা ছিল আরেকটি—ধর্মেন্দ্র তখন বিবাহিত, স্ত্রী প্রকাশ কৌর তাকে ডিভোর্স দিতে রাজি নন। তাই একসঙ্গে থাকার জন্য দুজনই ধর্ম পরিবর্তন করেন। ১৯৭৯ সালে ধর্মেন্দ্র ‘দিলওয়ার খান কেওয়াল কৃষ্ণ’ নামে পরিচিত হন, আর হেমা নাম নেন ‘আয়েশা বি আর চক্রবর্তী’। ১৯৭৯ সালের ২১শে আগস্ট বিয়ে সম্পন্ন হয়, মোহরানা ধার্য হয় ১ লাখ ১১ হাজার রুপি। পরে ১৯৮০ সালের ২রা মে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন।

বলিউড অভিনেতা হেমা মালিনী বলিউড অভিনেত্রী ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250